• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

লংগদু উপজেলা সাহিত্য পরিষদের উদ্যেগে সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ / ৫২০ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

রাঙ্গামাটির লংগদু উপজেলা সাহিত্য পরিষদের উদ্যেগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি-২৩) বেলা ১১.০০টার সময় মাইনীমূখ ইসলামি ফাযিল মাদ্রাসার অফিস কক্ষে মাদ্রাসার অধ্যক্ষ মাও ফেরদৌস আলমের সভাপতিত্বে এবং সুলতান আহমদ এর সঞ্চালনায় লংগদু উপজেলা সাহিত্য পরিষদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লংগদু প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা এখলাছ মিঞা খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লংগদু ইমাম সমিতির সাবেক সভাপতি মাওলানা আমিনুর রশিদ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লংগদু সরকারি মডেল কলেজের বাংলা প্রভাষক খন্দকার হাসান আলী, উগলছড়ি মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুমিনুল হক, লংগদু প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মাইনীমূখ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রভাষক মঈনুল হক কামাল হোসেন, মন্জুরুল হক, আবু বক্কর ছিদ্দিক মামুন প্রমূখ।

বক্তারা বলেন সাহিত্য হলো সমাজের দর্পণ স্বরূপ। সমাজের বাস্তব চিত্র লেখনির মাধ্যমে তুলে ধরাই সাহিত্যের কাজ। বর্তামান ইন্টারনেটের যুগে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে যুব সমাজ ধ্বংসের ধার প্রান্তে। এই যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সাহিত্য চর্চা এবং লেখা লেখির প্রতি মনোযোগী করার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
শেষে এখলাছ মিঞা খানকে সভাপতি এবং সুলতান আহমদকে সাধারণ সম্পাদক করে লংগদু উপজেলা সাহিত্য পরিষদের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি খন্দকার হাসান আলী, সহ-সভাপতি মাওলানা আমিনুর রশিদ, সহ-সভাপতি আবু দাদা আরমান যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোমিনুল হক,সহ-সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, অর্থ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, সহ-প্রকাশনা এবিএস মামুন, প্রচার সম্পাদক মনজুরুল হক, সহ প্রচার মোঃ মঈনুল হক।

এছাড়াও অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলমকে প্রধান উপদেষ্টা করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়। উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা হলেন প্রভাষক মু. ঈসা কাদের, রাজীব ত্রিপুরা, ওমর ফারুক মুছা, সৈয়দ ইবনে রহমত।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ