• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় লামার মডার্ণ স্কুলের অভাবনীয় অর্জন

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা / ৫৩০ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

জাতীয় পর্যায়ের অর্জন ছাড়িয়ে আজ আন্তর্জাতিক পর্যায়েও সফলতা ছিনিয়ে নিয়ে এসেছে বান্দরবানের লামা উপজেলার “মডার্ণ স্কুল এন্ড কলেজ” এর মেধাবী শিক্ষার্থীরা। জুনিয়র অনূর্ধ্ব-২১ সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা গত ২৭ ও ২৮ নভেম্বর শ্রীলংকার কলোম্বোতে অনুষ্ঠিত হয়। এতে বান্দরবানের লামার মডার্ণ স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

লামা মডার্ণ স্কুল এন্ড কলেজের পরিচালক ও স্বর্ণকন্যা জাতীয় কোচ জউপ্রু মার্মা বলেন, সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশীপ-২০২২ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে স্বর্ণ (বালক) অর্জন করে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী থিং ক্য উয়ে এবং স্বর্ণ (বালিকা) অর্জন করে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী রুইতুম ম্রো। রৌপ্য (বালিকা) অর্জন করে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী চাই ন্যু উয়ে ও ন্যু মে মার্মা। বিভিন্ন ক্যাটাগরিতে আরো ৯টি তাম্র পদক অর্জন করে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সিংক্যউ, রুইতুম, ছাইনুয়ই, তুম্পং, রেংহিন, দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী প্রুওয়াংচিং। সবাইকে অভিনন্দন, ভালোবাসা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামানা করছি।

লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল বলেন, আন্তরিক অভিনন্দন ও শুভকামনা কৃতি খেলোয়াড়দের জন্য। আমরা লামাবাসি গর্বিত, আমাদের স্বর্ণকন্যা জাতীয় কোচ জউপ্রু মার্মা ও কৃতি খেলোয়াড়দের জন্য। এই অর্জন লাল সবুজ পতাকার এবং এই অর্জন সারা বাংলাদেশের।

প্রসঙ্গত, সাউথ এশিয়ান কারাতে ফাউন্ডেশন এর আয়োজনে ‘সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা-২০২২’ এর সহায়তা ও অর্থায়নে ছিল শ্রীলঙ্কা কারাতে-ডু ফাউন্ডেশন, এশিয়ান কারাতে ফাউন্ডেশন ও ওয়াল্ড কারাতে ফাউন্ডেশন। প্রতিযোগিতার স্বীকৃতি প্রদান করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ