• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কারো অপকর্মের দায় নেবে না দল

কামরুল হাসান জুয়েল, ফরিদপুর / ৯৪৩ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

কামরুল হাসান জুয়েল, ফরিদপুর থেকে:

দলের সহযোগী সংগঠনগুলোকে শোকের মাসে সব কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালনের আহ্বান জানিয়েছেন ফরিদপুর আওয়ামী লীগের নেতারা। বৃহস্পতিবার বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় তারা এ আহ্বান জানান।

সভায় সিদ্ধান্ত হয়, শোকের মাস ও ১৫ আগস্ট উপলক্ষে বন্যার্তদের জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হবে। এছাড়াও ১৫ আগস্টে জেলার বিভিন্ন মসজিদ-মন্দির ও গির্জায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জেলার সকল দলীয় কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে।

 

এদিকে গত ৭ জুন থেকে এ পর্যন্ত জেলা পুলিশের বিশেষ অভিযানে (জেলা আওয়ামী লীগ সভাপতির বাসভবনে হামলা মামলায়) গ্রেপ্তার হন- শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভি, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকতসহ দলটির বিভিন্ন পর্যায়ের ১৬ নেতাকর্মী। এর পর থেকে গ্রেপ্তার আতঙ্কে দলটির অনেকেই গা ঢাকা দেয়। এ বিষয়ে সভায় বক্তারা বলেন, দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবে যারা ব্যক্তিগত কর্মকান্ডের কারণে মামলায় জড়িয়েছেন দল তাদের কোনো দায়িত্ব নেবে না। তাদের কারণেই দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। অচিরেই তাদের দল থেকে বহিষ্কারের দাবি তোলেন বেশ কয়েকজন নেতা। জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, সহসভাপতি শামিম হক, মহিলা আওয়ামী লীগের আইভি মাসুদ, যুগ্ম সম্পাদক মাসুদুল হক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম জিন্না, দপ্তর সম্পাদক অনিমেষ রায়, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ