• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

লামার আজিজনগরে বন্য হাতির আক্রমণে নিহত ১, আহত ২

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা / ৪১৫ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধ মহিলা নিহত ও ২ জন আহত হয়েছে। শুক্রবার (০৪ নভেম্বর) সকাল ৮টায় আজিজনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সোহরাব পাড়া, মগ বাজার ও জামাল পাড়া গ্রামে বন্য হাতির পাল তান্ডব চালায়। এসময় বন্য হাতি দোকানপাট ও কয়েকটি গাড়ি ভাংচুর করে।

হাতির আক্রমণ নিহত খতিজা বিবি (৬৫) প্রকাশ গফ্ফারের মা সোহরাব পাড়ার মৃত ফজর আলীর স্ত্রী। আহতরা হলেন, মগ বাজারের দোকানানদার আমির আলী (৫০) ও জামাল পাড়ার মোজাম্মেল হক বয়াতি (৬৫)। আহতদের উদ্ধার করে স্বজনরা পার্শ্ববর্তী চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শী মোঃ জাকারিয়া ও মোঃ বাবলু জানিয়েছেন, সকালে গৃহস্থালি কাজে খতিজা বিবি বাড়ির পাশের ঝিরিতে গেলে সেখানে বন্য হাতির সামনে পড়ে। মুহুর্তে হাতি তাকে আঁচড়ে মেরে ফেলে। পরে মগ বাজার আমির আলীর দোকান ও জামাল পাড়ার মোজাম্মেল হক বয়াতির বাড়িতে ভাংচুর করে তাদের আহত করে। এসময় কয়েকটি গাড়ি ভেঙ্গে ফেলে হাতির পাল।

বন্য হাতির আক্রমণে ১ জন নিহত ও ২ জন আহতের বিষয়টি নিশ্চিত করে আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসি এনামুল হক বলেন, নিহতের লাশ তার বাড়িতে আছে। আহতরা চিকিৎসাধীন। জনপ্রতিনিধিদের সুপারিশ ও কারো অভিযোগ না থাকায় নিহতের লাশ দাফনের জন্য বলা হয়েছে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ সেলিম বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহায়তা করা হবে।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ