• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

খাগড়াছড়িতে জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের পার্কিংশেড ধ্বসে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

স্টাফ রির্পোটারঃ / ৩০৬ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৯ অক্টোবর, ২০২২

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের পার্কিংশেড ধ্বসে পড়ে মো. সাজ্জাদ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরো ৬ জন। শনিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে জেলা পরিষদের এনেক্স ভবনের নিচতলায় পার্কিংশেডে এ ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক মো. সাজ্জাদ খাগড়াছড়ি জেলা শহরের কলেজগেট এলাকার মো. আমিনের ছেলে।

জানা গেছে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের নীচতলার পার্কিং শেডের নির্মান কাজ করার সময় হঠাৎ করে উপর থেকে ভেঙ্গে পড়ে। এসময় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা সাত জনকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের সহকারী স্টেশন ম্যানেজার রাজেশ বড়ুয়া জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে একজন নিহত হয়েছে। ধ্বসে পড়া ছাদের নীচে কোন শ্রমিক চাপা পড়ে আছে কিনা তা উদ্ধারে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।

সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যস্থা নেওয়া হবে জানিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেছেন নিহত ও আহতদের পরিবারের পাশে সহযোগিতা অব্যাহত থাকবে।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ