• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় গাঁজা সহ আটক-৩

যশোর প্রতিনিধিঃ / ৪০৯ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

যশোরের বেনাপোলে ৬ কেজি ভারতীয় গাঁজা সহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন পাটবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, গাতীপাড়া গ্রামের রবিউল ফকির এর ছেলে মো. বাবুল ফকির (৪৮), রায়পুর গ্রামের রহিমের ছেলে মো. রাজিব হোসেন (২৪) ও রঘুনাথপুর গ্রামের জুলফিকার আলীর ছেলে মো. মিলন হোসেন (২১)।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন পাটবাড়ি মন্দির এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা সহ তিনজনকে আটক করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ