• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

মাটিরাঙ্গায় শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন মোঃ আহসান উদ্দিন

মোঃ আরিফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক মাটিরাঙ্গা:- / ৩১২ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

মাটিরাঙ্গা উপজেলায় শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছে জালিয়া পাড়া বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আহসান উদ্দিন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব’র নেতৃত্বে বোর্ডে সাক্ষাৎকার গ্রহণ শেষে মাটিরাঙ্গা উপজেলার শ্রেষ্ঠ ‘কাব শিক্ষক’ হিসাবে তার নাম ঘোষণা করেন মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মঞ্জুর মোর্শেদ।

এসময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলায় পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান ডালিম, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম প্রমুখ

উল্লেখ্য প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আহসান উদ্দিন প্রথম বারের মতো শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন । তিনি এর আগেও বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে সুনাম অর্জন করেছে । তার এই অর্জনে মাটিরাঙ্গা উপজেলা শিক্ষা অফিস, উপজেলা স্কাউটসসহ বিভিন্ন সামাজিক সংগঠন থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। এবং সামজিক যোগাযোগ মাধ্যমে ভুয়সী প্রশংসায় ভাসছেন তিনি।

এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মঞ্জুর মোর্শেদ বলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে এবছর মাটিরাঙ্গা উপজেলায় শ্রেষ্ঠ কাব শিক্ষক পদক-২০২২ এ মোঃ আহসান উদ্দিন কে বাছাই করা হয়েছে।

মাটিরাঙ্গা উপজলোর শ্রেষ্ঠ ‘কাব শিক্ষক’ হিসাবে নির্বাচিত হওয়ার বিষয়ে মোঃ আহসান উদ্দিন বলেন, ‘এ অর্জন আমার একক কোনো কৃতিত্ব নয়। সকল কাব শিক্ষার্থী ও তাদের স্কাউটিং কার্যক্রমের অগ্রগতিতে অনুপ্রাণিত হয়ে এবং সহকর্মীদের সহযোগিতায় আমি এ সাফল্য অর্জন করেছি।’
এ অর্জনের মাধ্যমে ভবিষ্যতে আরো বেশি সমাজ সেবা, সমাজ উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করতে, তথা জাতীয় দুর্যোগে স্কাউটদেরকে অগ্রসর হওয়ার জন্য কাজ করবো। আমি আশা করি মাটিরাঙ্গা উপজেলায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও উগ্রবাদ রোধসহ সামাজিক জনসচেতনতা সৃষ্টিতে স্কাউটরা বরাবরের মতো নিজেদের সক্রিয় রাখবে।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ