• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

খাগড়াছড়ির মাতৃমঙ্গলে ডেলিভারি রোগীর কাছে বাড়তি টাকা দাবি, ডাক্তার ও নার্সের অস্বীকৃতি

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়িঃ / ১২৭৩ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়িঃ খাগড়াছড়ির মা ও শিশু হাসপাতালে (মাতৃমঙ্গলে) ডেলিভারি রোগীর কাছ থেকে বাড়তি টাকা দাবি করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, সোমবার (৭সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় খাগড়াছড়ির মাটিরাঙ্গার জাহেদুল ইসলামের ভাগ্নী ইয়াসমিনকে প্রসব বেদনায় খাগড়াছড়ি মা ও শিশুতে নিয়ে আসে। এসময় মা ও শিশুতে অস্থায়ী ভিত্তিতে কর্মরত নার্স আয়েশা আক্তার রোগীর স্বজনদের কাছে চার হাজার টাকা দাবি করে। রোগীর স্বজনরা দাবিকৃত টাকা পরিশোধে অস্বীকৃতি জানালে আয়শা রোগীর স্বজনদের সাথে দুর্ব্যবহার করে। খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী এগিয়ে আসলে কর্মরত ডাঃ সুপূর্না দে রোগীকে ভর্তি করায়। রাত ১১.৪৫ এর দিকে রোগীর নরমাল ডেলিভারি সম্পন্ন হয়।

এ ব্যাপারে নার্স আয়েশা জানায়, রোগীর কাছে কোন টাকা দাবী করার বিষয়টি সঠিক নয়। মূলতঃ আমরা রোগীকে বাচ্চা ডেলিভারিতে ওষুধপত্র বাবদ খরচ কতো হতে পারে এ বিষয়ে একটি ধারণা দিয়েছিলাম মাত্র। টাকা না দেয়ায় ভর্তি করা হচ্ছিল না কথাটি ভিত্তিহীন বলে তিনি দাবী করেন। এ ব্যাপারে ডাঃ সুপুর্ণা দে বলেন, আমার স্টাফদের মধ্যে কেউ বা আয়েশা কোন রোগীর নিকট অন্যায়ভাবে টাকা দাবী করবে বলে আমি বিশ্বাস করি না। রোগীর সাথে কনভারসেশনে কোথাও ভূল হতে পারে। ডাঃ জয়া চাকমার পূর্বের প্রেসক্রিপশনে রোগীর একাধিকবার অজ্ঞান হওয়ার কথা উল্লেখ ও খিঁচুনি না হওয়ার ওষুধ সেবন চলমান থাকায় আমি ভয় পেয়েছিলাম। তাই প্রথমে ঝুঁকি নিয়ে ভর্তি নিতে চাই নি। পরে ভর্তি করানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ