• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

রানির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্কঃ / ৪৩৩ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৯ সেপ্টেম্বর) সেন্ট জর্জ চ্যাপেলে রানিকে সমাহিত করা হয়। খবর : বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রানির কফিন সমাহিত করার সময় বাদকেরা প্রখ্যাত সংগীতজ্ঞ জোহান সেবাস্তিয়ান বাখের কম্পোজিশন বাজান। পরে রানির জন্য চার্চ অব ইংল্যান্ডের প্রধান আর্চবিশপ অব ক্যান্টারবুরি জাস্টিন ওয়েলবি আশীর্বাদ জ্ঞাপন করেন।

আর্চবিশপ অব ক্যান্টারবুরি বলেন, ‘পৃথিবীতে শান্তিতে বসবাস করো; সাহসী হও, যা ভালো তা দৃঢ়ভাবে ধরে রাখো, মন্দের বদলে কারও মন্দ করো না; দুর্বল হৃদয়কে শক্তিশালী করো, দুর্বলদের সমর্থন করো, দুঃখীকে সাহায্য করো, সকল মানুষকে সম্মান করো, ভালোবাসা এবং প্রভুর সেবা করো, পবিত্র আত্মার শক্তিতে নিজেকে বলীয়ান করো।’

চার্চ অব ইংল্যান্ডের প্রধানের আশীর্বাদ শেষ হওয়ার পর দেশটির জাতীয় সংগীত গাওয়া হয়।

স্থানীয় সময় সোমবার ১১ দিনব্যাপী এ অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হয়েছে। রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের সম্রাট নারুহিতো এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২ হাজারেরও বেশি অতিথি যোগ দেন। রানির অন্ত্যেষ্টিক্রিয়া বিশ্বের বিভিন্ন দেশের টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় উল্লিখিত দেশগুলো ছাড়াও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, ভারত, ফ্রান্সসহ বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি দল যোগ দিয়েছিল। তবে, রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় রাশিয়া, আফগানিস্তান, মিয়ানমার, উত্তর কোরিয়া, সিরিয়ার মতো দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি।

গত ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি দীর্ঘ সাত দশক ব্রিটেনের রানির সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ