• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

রামগড় ৪৩ বিজিবি কর্তৃক ফার্নিচার ও মাদকদ্রব্য আটক

স্টাফ রির্পোটারঃ / ৩৪৬ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

খাগড়াছড়ি জেলার রামগড় ৪৩ বিজিবি কর্তৃক জোন এলাকায় বিভিন্ন প্রকার কাঠের ফার্নিচার এবং ভারতীয় মদ আটক।

১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার ০৫.০০ ঘটিকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কাশিবাড়ী বিওপির একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত কাশিবাড়ী বিওপির বড়খেদা নামক স্থান হতে মালিকবিহীন ভারতীয় মদ আটক করা হয়, যার সর্বমোট বাজার মূল্য-৩৬,০০০/- টাকা। আটককৃত ভারতীয় মদ রামগড় থানায় জিডি করা হয়েছে, পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এছাড়াও ১৮ সেপ্টেম্বর ২০২২ তারিখ রবিবার ০৬.১৫ ঘটিকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ চেকপোষ্ট এর একটি টহল দল কর্তৃক চট্রগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোষ্ট নামক স্থান হতে মালিকবিহীন আকাশমনি কাঠের বিভিন্ন ধরনের ফার্নিচার আটক করা হয়, যার বাজার মূল্য-১,৬০,০০০টাকা। আটককৃত আকাশমনি কাঠের বিভিন্ন প্রকার ফার্নিচার কয়লারমুখ বনবিট অফিসে জমা করা হয়েছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক হাফিজুর রহমান বলেন, জোন আওতাধীন সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ