• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাটিরাঙ্গায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ রির্পোটারঃ / ৩৮৯ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানাধীন বড়নাল ইউনিয়নে অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মো: আনোয়ার হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ।

রোববার (১৮সেপ্টেম্বর) রাত দুইটার দিকে মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক (এসআই) মো: সাদ্দাম হোসেন ও সহকারি উপ-পরির্দশক (এএসআই) মো. ইয়াকুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামী মো: আনোয়ার হোসেন মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইদ্রিস মিয়া পাড়ার মো: এনামুল হকের ছেলে।

জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামী আনোয়ার হোসেন এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় দোষী সাব্যস্ত করিয়া ০৩ (তিন) বছরের সশ্রম কারাদণ্ড এবং ২,০০০/-(দুই হাজার) টাকা অর্থদন্ড ও অনাদায়ে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন। গ্রেফতার এড়াতে আসামী দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল।

মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী জানান, গ্রেপ্তারকৃত আসামীকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মাটিরাঙা থানা এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ